NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বাড়িতে আগুন : এখনো তদন্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে যা বললেন কাফি


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ০৮:৫৬ এএম

বাড়িতে আগুন : এখনো তদন্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে যা বললেন কাফি

সম্প্রতি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে। এতে পুড়ে গেছে কাফির বাড়ি। এ নিয়ে একাধিক পোস্ট দিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট প্রদান করেছেন তিনি।

 

পোস্টে ক্ষোভ প্রকাশ করে কাফি লিখেছেন, ‘তিনদিন হয়ে গেল আমার বাড়ির ঘর বাহির থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো। কয়লা হয়ে পড়ে আছে। এখন পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল কোনো টিম গঠন করা হলো না।’

 

 

তিনি আরো লিখেন, ‘লোকাল থানায় তদন্ত পড়ে আছে।

অথচ আমি এই দেশের জন্য দেশের মানুষের জন্য কথা বলেছিলাম। যার জন্য স্বৈরাচারের সহায়তকারীরা আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। সেই আমার জন্যই যদি ঘটনার তিন দিনের মাথায়ও স্পেশাল টিম গঠন না করা হয় এবং হয়নি। তবে আগামী চারদিন পর যখন রাজপথ আমি দখলে নেবো তখন ঠিকই কানে পানি যাবে।

 

 

তিনি লেখেন, ‘আমার বাড়ি ঘর বাহির থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো আর আপনাদের কিছু মনে হলো না! আপনাদের কানে পানি গেল না! আমার এই করুণ পরিস্থিতির জন্য স্পেশাল টিম গঠন করা গেল না! তবে, আমার রাজপথ দখলের খারাপ রূপটা শিগগিরই দেখতে পাবেন।’

 

 

গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাসদস্যরা। এ সময় তারা কাফি ও তার পরিবারকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। এর পাশাপা‌শি সা‌র্বিক সহ‌যো‌গিতার আশ্বাস দেন।