NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

আদ্দিস আবাবায় বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৩৫ এএম

আদ্দিস আবাবায় বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, আদ্দিস আবাবায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত আয়োজনে ইথিওপিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অতিথিবৃন্দ সপরিবারে, দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, তাদের পরিবারবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ইথিওপিয়ার অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম আগত অতিথিদের নিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন। পরবতীর্তে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং দোয়ার মাধ্যমে সূচিত অনুষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, তার পরিবারবর্গ এবং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করা হয়| বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী আগত অতিথিবৃন্দের উদ্দেশ্য পাঠ করে শোনানো হয়| বঙ্গমাতার জীবন ও কর্মকাণ্ডের উপরে একটি প্রামাণ্যচিত্র (ভিডিও) প্রদর্শিত হয়।

প্রামাণ্য চিত্রের পর প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় স্বতঃস্ফূর্ত মুক্ত আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে বেশ কয়েকজন বাংলাদেশি আলোচনাতে অংশগ্রহণ করেন। তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব এর কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন। দূতাবাসের রাষ্ট্রদূত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রবাসী বাংলাদেশিদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ও দূতাবাসের পক্ষ থেকে বঙ্গমাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।