NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ট্রাম্পকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছেন মাস্ক


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৫, ০৯:১৯ পিএম

ট্রাম্পকে ১ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছেন মাস্ক

সাবেক টুইটার ও বর্তমান এক্স-এর প্রধান ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে এক কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালায় ট্রাম্পের অনুসারীরা। অভিযোগ ছিল, ট্রাম্প নির্বাচনে হার মেনে নিতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুগামীদের ওই হামলার জন্য উত্সাহিত করেছিলেন। এ কারণে টুইটার এবং ফেসবুক তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। সেসময় টুইটারের সিইও ছিলেন জ্যাক ডরসি।

এই ঘটনার জন্য ট্রাম্প তখন টুইটার ও ফেসবুকের মূল সংস্থা মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন। এবার সেই মামলা মিটিয়ে নেওয়ার জন্য এক্স-এর কর্ণধার ইলন মাস্ক বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে এক কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে, মেটাও ট্রাম্পকে মামলা মিটিয়ে নেওয়ার জন্য আড়াই কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছিল।

 

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প দ্বিতীয়বারের জন্য প্রার্থী হন। কিন্তু তিনি নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হন এবং হার স্বীকার করতে অস্বীকৃতি জানান। ট্রাম্পের উসকানিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালায় রিপাবলিকান সমর্থকরা, যার ফলে ১৪০ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং ১ হাজার ৪০০ জনকে গ্রেফতার করা হয়। ফেসবুক ও টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ভুয়া তথ্য প্রচারের কারণে।

 

এর কিছুদিন পরেই টুইটার কিনে নেন ইলন মাস্ক এবং পুরোনো সিইও’কে বরখাস্ত করে নতুন টিম গঠন করেন। টুইটারকে এক্স নামকরণ করার পর কিছুদিনের মধ্যেই ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেন মাস্ক। সবশেষ মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় প্রায় ২০০ কোটি মার্কিন ডলার খরচ করেছেন মাস্ক এবং ট্রাম্পও মাস্কের প্রশংসা করেছেন বারবার।

 

ইলন মাস্ক এখন ট্রাম্প প্রশাসনের সরকারি কার্যক্রম বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।

সূত্র: ডয়েচে ভেলে