NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০৩:০৩ এএম

দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বিশ্ব সরকার সম্মেলনে (ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট) অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটে তিনি দুবাই শহরে পৌঁছালে আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান।

 

ড. আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে সম্মেলনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং গত এক দশক ধরে দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া এই আন্তর্জাতিকভাবে খ্যাত সম্মেলন সম্পর্কে তাকে অবহিত করেন।

তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, বিশেষ করে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

এসময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসিফ আলহামৌদি উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার রাত পৌনে ৮টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধান উপদেষ্টা।

 

দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী শুক্রবার তিনি দেশে ফিরবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।