NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

বলিউড গায়কের সঙ্গে আসছে সিঁথির গান


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ পিএম

বলিউড গায়কের সঙ্গে আসছে সিঁথির গান

ভালোবাসা দিবসে প্রকাশ পাচ্ছে অনেক গান। প্রেম-বিরহের কথায় সাজানো এসব গানের ভিড়ে বিরতি কাটিয়ে ফিরছেন অনেক সংগীত তারকা। নতুন গান নিয়ে আসছেন মিষ্টি কণ্ঠের গায়িকা সিঁথি সাহাও। তার নতুন এই গানটির নাম ‘বৃষ্টি বিলাস’।

সিঁথির সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বলিউডের আলোচিত শিল্পী ও সংগীত পরিচালক সেলিম মার্চেন্ট।

 

সোমেশ্বর অলির কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। গত বছরে প্রথমে এককভাবে গানটি করেছিলেন সিঁথি। পরে গানটিকে ডুয়েট হিসেবে রূপান্তরিত করার চিন্তা থেকে সেলিম মার্চেন্টকে শোনালে তিনি তা পছন্দ করেন। অবশেষে দুজন মিলে গেয়েছেন গানটি নতুন করে।

সিঁথি সাহা বলেন, ‘সেলিম মার্চেন্টের মতো নন্দিত সংগীতজ্ঞকে দ্বৈত গানের শিল্পী হিসেবে পাওয়া আমার জন্য অন্যরকম ভালো লাগার। সেলিমের কণ্ঠ ও গায়কী নিয়ে আলাদা করে বলার কিছু নেই। যারা নিয়মিত গান শোনেন কম-বেশি সবারই তার সম্পর্কে ভালো ধারণা আছে। এটুকু বলতে পারি, সেলিমকে সহশিল্পী হিসেবে পাওয়ায় গানে নিজের সেরা গায়কী তুলে ধরার চেষ্টা করেছি। নিখাদ রোমান্টিক এই গানটি অনেকের হৃদয় স্পর্শ করবে।’

 

‘বৃষ্টি বিলাস’ গানটি উন্মুক্ত হবে সিঁথি সাহার নিজের ইউটিউব চ্যানেলে।