NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

ইসমাইল মেধাবী ও দক্ষ পাইলট ছিলেন : আইজিপি


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৮ এএম

>
ইসমাইল মেধাবী ও দক্ষ পাইলট ছিলেন : আইজিপি

ঢাকার নবাবগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় আহত র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার বিকেলে দেওয়া এক শোক বার্তায় আইজিপি বলেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন অত্যন্ত দক্ষ পাইলট ও মেধাবী কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন চৌকস সেনা কর্মকর্তাকে হারাল।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার (৯ আগস্ট) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে  লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন।

গত ২৭ জুলাই প্রশিক্ষণকালীন হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার পড়েন তিনি। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনায় তিনি মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। পরে ৫ আগস্ট সিএমএইচ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে বিশেষ ব্যবস্থাপনায় তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

৬ আগস্ট তার মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার হয়। কিন্তু অন্যান্য শারীরিক জটিলতার কারণে তার অবস্থার অবনতি হয়। মঙ্গলবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।