NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের সংগঠন এমবি ৯৭-৯৯ ক্লাবের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৩৪ এএম

>
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের সংগঠন এমবি ৯৭-৯৯ ক্লাবের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা

মৌলভীবাজার সরকারি কলেজে ১৯৯৭-১৯৯৯ শিক্ষাবর্ষে অধ্যয়নকারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত এমবি ৯৭-৯৯ ক্লাবের উদ্যোগে ক্লাবের তিনজন প্রবাসী সদস্য আবু নাসের চৌধুরী, তানিম চৌধুরী ও ওয়ালেদ বিন খালেদের দেশে আগমন উপলক্ষে ক্লাব সদস্যরা স্থানীয় একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা তিনজন প্রবাসী বন্ধুর হাতে শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট তুলে দেন এবং প্রবাসে ও দেশে তাদের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের প্রশংসা করেন। একই অনুষ্ঠানে ক্লাবের আরেক সদস্য আবু মুসা মোঃ রেজাউর রহমান মেধাবৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে গমন উপলক্ষে ক্লাবের সদস্যরা তার হাতে শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট তুলে দেন এবং ক্লাবের চ্যারিটি কর্মকান্ডে তার বিশেষ অবদানের কথা তুলে ধরেন। এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শাহ্ জুলফিকার মূয়ীদুল ইসলাম জোনাক, মনোয়ার আহমদ রহমান, অনুপম তালুকদার, নিখিলেশ দেব, আতা উল্লাহ চৌধুরী, মিজানুর রহমান, জুনেদ আহমদ, সাদমান সাকিব, কাজী মনজুর হোসাইন, সায়মন আলম, সাবের আহমেদ, সৈয়দ জাফরুর রহমান সামু ও জুনেদ রহমান।

উল্লেখ্য ১৯৯৭-১৯৯৯ শিক্ষাবর্ষে অধ্যয়নকারী শিক্ষার্থী বন্ধুরা তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে মৌলভীবাজার জেলার দরিদ্র ও পিছিয়ে পরা জনগোষ্ঠীকে সাহায্যের লক্ষ্যে ২০২১ সালের মার্চ মাসে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি করোনা,বন্যাসহ অন্যান্য সংকটে নিমজ্জিত অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।