NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

যুক্তরাষ্ট্রে প্লেনের ওপর আছড়ে পড়ল আরেক প্লেন, নিহত ১


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:১১ পিএম

যুক্তরাষ্ট্রে প্লেনের ওপর আছড়ে পড়ল আরেক প্লেন, নিহত ১

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমানবন্দরে পাকিং করা একটি প্লেনের ওপর আছড়ে পড়েছে আরেকটি মাঝারি আকারের প্রাইভেট প্লেন। এতে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। সোমবার (১০ ফেব্রুয়ারি) অ্যারিজোনার স্কটসডেল পৌর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

খবর নিউ  ইয়র্ক পোস্টের।

 

স্কটসডেল ফায়ার বিভাগের মুখপাত্র ডেভ ফোলিও এক প্রেস কনফারেন্সে বলেন, কী কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে আরেকটির ওপর আছড়ে পড়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। 

ফেডারেল এভিয়েশন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা খুঁজতে তদন্ত করা হচ্ছে। রানওয়েতে অবতরণের সময় লিয়ারজেড ৩৫এ বিমান ছিটকে গিয়ে গলফস্ট্রিম ২০০ জেট বিমানের ওপর আড়ছে পড়ে।

 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোরটেশন সেফটি বোর্ড সাম্প্রতিক সপ্তাহে ঘটে যাওয়া তিনটি বিমান দুর্ঘটনার তদন্ত করছে। এর মধ্যে রয়েছে ওয়াশিংটনে ঘটে যাওয়া যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ। যাতে ৬৭ জন নিহত হয়। এছাড়া ফিলাডেলফিয়াতে বিমান দুর্ঘটনায় ৭ জন এবং আলাস্কাতে বিমান দুর্ঘটনায় আরও ১০ জন নিহত হয়।