NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আমি পরীর যোগ্য-গায়ক শেখ সাদী


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৫, ০৭:৫৯ এএম

আমি পরীর যোগ্য-গায়ক শেখ সাদী

গায়ক শেখ সাদী ইতিমধ্যে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। চিত্রনায়িকা পরীমনির জামিনদার হয়ে আলোচনায় আসেন তিনি। পরীর সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ওঠে। তবে দুজনেই তা অস্বীকার করেন।

এবার সাদী সামাজিক মাধ্যমে ‘পরী’ সম্পর্কিত এক পোস্ট দিয়ে ফের আলোচনায় এসেছেন।  

 


 

গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে সাদা পোশাকে নিজের তিনটি ছবি ফেসবুকে আপলোড করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য। যা বাংলা করলে অর্থ হয়- ‘মেয়েদের আর ভালো লাগে না।

আমি পরীর যোগ্য’।

 


 

সাদীর ওই পোস্টে নায়িকা পরীমনি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লেখেন, ‘ওহ!’

এদিকে সাদীর এমন পোস্টে ভক্তরাও মন্তব্যের ঘরে লিখেছেন নানা মন্তব্য। একজন লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘বাঙালির সন্দেহ আজ অবধি কোনোটা ভুল হয়নি এটাও হবে না।

’ শিফা নামের একজন লেখেন- ‘আগেই ধারণা করসিলাম, আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল!’

 


 

অন্যদিকে, দুদিন আগে পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লেখেন, ‘মোগো বাড়ি বরিশাল! বোজ্জো মনু।’ গতকাল রবিবারও কয়েকটি পোস্ট দেন পরী মনি। এর মধ্যে সর্বেশষ পোস্টে চাঁদের সঙ্গে তোলা একটি ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে লেখেন- ‘আমার চাঁদ।’