NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

সেঞ্চুরি ছাড়াই ভারতের বিপক্ষে তিনশোর্ধ্ব পুঁজি ইংল্যান্ডের


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১১ পিএম

সেঞ্চুরি ছাড়াই ভারতের বিপক্ষে তিনশোর্ধ্ব পুঁজি ইংল্যান্ডের

ইংল্যান্ডের বাজবল খেলার ফল। প্রথম ছয় ব্যাটারের সবাই রান পেলেন। কিন্তু সেঞ্চুরি করতে পারলেন না কেউই। ইংল্যান্ড আবার অলআউটও হয়ে গেলো। তারপরও ভারতের বিপক্ষে ৩০৪ রানের বড় সংগ্রহ ইংলিশদের।

কাটাকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৯.৫ ওভারে ৩০৪ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। সিরিজ জিততে হলে ভারতকে করতে হবে ৩০৫। প্রথম ওয়ানডেতে ভারত জিতেছিল ৪ উইকেটে।

 

আজ টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। প্রথম ১০ ওভারের পাওয়ার প্লেতে বিনা উইকেটে তোলে ৭৫ রান। পরের ওভারেই ফিল সল্ট আউট হন ২৬ করে। ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙে।

 

আরেক ওপেনার বেন ডাকেট ঝোড়ো গতিতে ৫৬ বলে ৬৫ করেন। ওয়ান ডাউনে জো রুট ৭২ বলে করেন ৬৯। এরপর হ্যারি ব্রুক ৩১, জস বাটলার ৩৪ করে সাজঘরে ফেরেন। লিয়াম লিভিংস্টোন ৩২ বলে ৪১ রানের ক্যামিওতে দলকে ৩০৪ রানে পৌঁছে দেন।

 

ভারতের রবীন্দ্র জাদেজা ৩৫ রানে শিকার করেন ৩টি উইকেট।