NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সেই মেজর রাম হয়ে ফিরছেন শাহরুখ, থাকবে অনেক চমক


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৪২ এএম

সেই মেজর রাম হয়ে ফিরছেন শাহরুখ, থাকবে অনেক চমক

ক্যারিয়ারজুড়ে বৈচিত্রময় চরিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন শাহরুখ খান। তারমধ্যে ‘ম্যায় হু না’ সিনেমায় তাকে দেশপ্রেমিক আর্মির অফিসার মেজর রাম চরিত্রে দেখা গিয়েছিল। ফারাহ খান পরিচালিত সিনেমাটিতে বলিউড কিংয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। বেশ জমজমাট ছিল তাদের রসায়ন।

দেশপ্রেম ও পারিবারিক আমেজের গল্পে কমেডি-রোমান্সে ভরপুর অ্যাকশানধর্মী সিনেমাটি দারুণ সাড়া ফেলেফিল বক্স অফিসে। জনপ্রিয়তা পেয়েছিল ছবির গানগুলো। ২০০৪ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার চরিত্রে আবারও দেখা যাবে শাহরুখ খানকে। তাকে নিয়েই ছবিটির সিক্যুয়েল তৈরির কথা ভাবছেন ফারাহ খান, খবর পিঙ্কভিলার।

 

মূলত ‘ম্যায় হু না’ দিয়েই প্রথমবার একসঙ্গে কাজ করেন বলিউডে বন্ধুত্বের জন্য পরিচিত শাহরুখ ও ফারাহ। এরপর ফারাহর পরিচালনায় ‘ওম শান্তি ওম’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে কাজ করেছেন শাহরুখ। পাশাপাশি এই ছবি দিয়েই একসঙ্গে প্রযোজনায় নাম লেখান শাহরুখ ও তার স্ত্রী গৌরি। কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, আবারও তারা জুটি হয়ে ফিরতে চান ফারাহ খানের সঙ্গে। আর তারা প্লট হিসেবে বেছে নিয়েছেন ‘ম্যায় হু না’ ছবির সিক্যুয়েলকে।

ক্যারিয়ারজুড়ে বৈচিত্রময় চরিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন শাহরুখ খান। তারমধ্যে ‘ম্যায় হু না’ সিনেমায়

 

সূত্র অনুযায়ী, ‘ম্যায় হু না ২’ নামে নির্মিত হবে সিনেমাটি। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এটি প্রযোজনা ও পরিবেশনা করবে। বর্তমানে চলছে চিত্রনাট্য তৈরির কাজ। গল্পটি শাহরুখ খুবই পছন্দ করেছেন। ফারাহ তার লেখকদের টিম এবং রেড চিলিজের সঙ্গে কাজ গুছিয়ে নিচ্ছেন।

তবে শাহরুখের সঙ্গে আগের পর্বের শিল্পীরাও ফিরবেন কি না সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে দুই একটি চরিত্র ফিরলেও বেশিরভাগ চরিত্রেই দেখা যাবে নতুন শিল্পীদের আগমন। সেই তালিকায় থাকবে অনেক চমক।

 

এদিকে শাহরুখ খান বড় পর্দায় ফিরতে চলেছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমা দিয়ে। ২০২৬ সালে এটি মুক্তি পাবে। এছাড়াও তিনি বর্তমানে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘পাঠান ২’ সিনেমাটিতেও কাজ করছেন। এই ছবিটিরও চিত্রনাট্য তৈরির কাজ চলছে।