NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রতারণা মামলায় সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০২ এএম

প্রতারণা মামলায় সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানুষের যে কোনো বিপদে পাশে দাঁড়ান বলিউড অভিনতো সোনু সুদ। এবার তার বিরুদ্ধে ভারতের লুধিয়ানায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোনু সুদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে। ১০ লাখ রুপি জালিয়াতির ঘটনায় তার নামে মামলা করা হয়েছে।

জানা গেছে, লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না জালিয়াতির মামলাটি করেছেন। তবে মূল অভিযোগ সরাসরি সোনুর বিরুদ্ধে নয়। তার অভিযোগ, মোহিত শুক্ল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ব্যক্তি ওই আইনজীবীকে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ রুপি বিনিয়োগ করতে বলেছিলেন। সেই জালিয়াতি মামলায় আদালতে সোনু সুদকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি। তারপর সোনুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

 

এ প্রসঙ্গে সোনু জানিয়েছেন, ‘একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। সোশ্যাল মিডিয়ায় যা চলছে সেগুলো অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত করা হয়েছে। আমাকে মাননীয় আদালত থেকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়েছিল মাত্র। আমার সরাসরি কোনো সংযোগ নেই ঘটনার সঙ্গে। আমার যে এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তা নিয়ে বিস্তারিত বিবৃতি দেওয়া হবে আমার আইনজীবীর পক্ষ থেকে।’

প্রতারণা মামলায় সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

করোনা মহামারির সময় সাধারণ মানুষকে সাহায্য করার জন্য ‘মসিহা’ তকমা পেয়েছিলেন সোনু সুদ। ভারতে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিলেন অনেক পরিযায়ী শ্রমিক। তাদের ফিরিয়েছিলেন সোনু। বাইরের দেশে আটকে পড়া পড়োদেরও ভারতে ফিরিয়েছিলেন এ অভিনেতা।

 

সোনু সুদকে সবশেষ দেখা গেছে ‘ফতেহ’ সিনেমায়। গত ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে এ সিনেমা। পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এখন পর্যন্ত বক্স অফিসে ১২ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি।