NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আগুন লাগলে তো কলিজা ছিঁড়ে চিৎকার আসে : পরীমণি


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১১ পিএম

আগুন লাগলে তো কলিজা ছিঁড়ে চিৎকার আসে : পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সরব থাকেন তিনি। যেসব কারণে কখনো হন সমালোচিত, কখনো হন প্রশংসিত। 

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে (বঙ্গবন্ধু জাদুঘর) ভাঙচুর চালায়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দলে বিভক্ত হতে দেখা গেছে। কেউ কেউ ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি ভাঙার পক্ষ নিয়েছেন, কেউ সমালোচনা করেছেন। 

 

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি অবশ্য দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিন রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, প্রতিহিংসা, প্রতিশোধ নাকি ক্ষমা? কোনটা শান্তি দেয়? আল্লাহ সবার মনকে শান্ত করে দিক আমিন।

 

অপর একটি স্ট্যাটাসে পরীমণিকে লিখতে দেখা যায়, গায়ে আগুন লাগলে তো কলিজা ছিঁড়ে চিৎকার আসে। অন্তত সেই চিৎকারটা যেন কেউ গলা চেপে না ধরে। 

 

এরপর পরী উল্লেখ করেন, এভাবে নয়! এভাবে কিছু ঠিক হয় না, প্লিজ! 

এই স্ট্যাটাসের পর পরীমণির কমেন্টবক্সে ঝড় বয়ে যেতে দেখা গেছে। যার অধিকাংশই নায়িকাকে উদ্দেশ্য করে বিভিন্ন নেতিবাচক মন্তব্য। যে কারণে বাধ্য হয়ে পরে ফেসবুক থেকে একটি পোস্ট ডিলিট করে ফেলেন এই অভিনেত্রী। 

এদিকে বুধবার রাতভর তাণ্ডবের পর বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বর ঘুরে দেখা যায়, ধসে পড়া ছাদ ও রেলিংয়ের ভাঙা অংশ থেকে বেরিয়ে আসা রড সংগ্রহের চেষ্টা করছেন কেউ কেউ। কেউ আবার হাতুড়ি পিটিয়ে ধসে পড়া ছাদ ভাঙার চেষ্টা করছেন। কেউ কেউ এখানে-সেখানে পড়ে থাকা লোহার রড ও ইস্পাতের অংশ কুড়িয়ে নিচ্ছেন।