NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৬ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৮ দলের এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন ১২ জন আম্পায়ার, যার মধ্যে আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে চলবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং আরব আমিরাতের দুবাইয়ে হবে ম্যাচগুলো।

 

ইংল্যান্ডে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালন করা ছয়জন আম্পায়ার থাকছেন এবারও। তারা হলেন-রিচার্ড ক্যাটেলবোরো, ক্রিস গেফানে, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওর্থ, পল রেইফেল এবং রড টাকার।

ম্যাচ রেফারির দায়িত্বে তিনজন- ডেভিড বুন, রঞ্জন মাদুগালে এবং অ্যান্ড্রু পাইক্রফট।

 

ম্যাচ অফিসিয়ালদের তালিকা
আম্পায়ার: কুমার ধর্মসেনা, মাইকেল গফ, আদ্রিয়ান হল্ডস্টক, রিচার্ড ক্যাটেলবোরো, ক্রিস গেফানে, রিচার্ড ইলিংওর্থ, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স ওয়ারফ, জোয়েল উইলসন।

ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে এবং অ্যান্ড্রু পাইক্রফট।