NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে চীন, এজন্যই সামরিক মহড়া : তাইওয়ান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৬ পিএম

>
আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে চীন, এজন্যই সামরিক মহড়া : তাইওয়ান

পেলোসির সাম্প্রতিক সফরের জেরে গত কয়েকদিন ধরে তাইওয়ানের চারপাশ ঘিরে যে সামরিক মহড়া শুরু করেছে চীনের সেনাবাহিনী, তা আগ্রাসনের মধ্য দিয়ে শেষ হবে বলে আশঙ্কা করছে তাইওয়ান। নিজেদের স্বাধীন বলে দাবি করা এই দ্বীপ ভূখণ্ডের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উইয়্যু মঙ্গলবার রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা জানান।

সংবাদ সম্মেলনে উইয়্যু বলেন, ‘গত কয়েকদিনের সামরিক মহড়ায় বিপুল পরিমাণ সমরাস্ত্রের প্রদর্শণী করেছে চীন; ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাইওয়ান সরকারের বিভিন্ন ওয়েবসাইটে সাইবার হামলাও চালিয়েছে।’

‘চীনের এসব কর্মকাণ্ডে মূল উদ্দেশ্য তাইওয়ানের স্বাধীনতাকামী জনগণকে ভীতি প্রদর্শন ও তাদের মনোবল ভেঙে দেওয়া। কারণ, সামরিক মহড়ার আড়ালে আসলে তাইওয়ানে আগ্রাসন চালাতে চায় তারা।’

‘এমনকি যদি সরাসরি অগ্রাসন নাও করে, সেক্ষেত্রে মহড়া শেষে তাইওয়ান প্রণালীতে আমাদের যে সার্বভৌম অধিকার, তাতে বিঘ্ন ঘটাতে পারে চীন।’

পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়ার কয়েকটি দেশে সফরের উদ্দেশে গত ১ আগস্ট ওয়াশিংটন থেকে সিঙ্গাপুরে আসেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। সিঙ্গাপুরে সফর শেষ করে তাইওয়ানের উদ্দেশে রওনা হন তিনি।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসা চীন পেলোসির এই সফরের বিষয়ে দফায় দফায় আপত্তি ও সতর্কবার্তা দিয়েছিল। কিন্তু তা উপেক্ষা করেই তাইওয়ানের স্বাধীনতাকামী সরকারের সঙ্গে বৈঠক করেন পেলোসি।

গত ৪ আগস্ট থেকে তাইওয়ানের চারপাশের জলসীমায় নিজেদের ইতিহাসের বৃহত্তম সামরিক মহড়া শুরু করে চীন। সরকারি ঘোষণা অনুযায়ী ৭ আগস্ট এই মহড়া শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি।

চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সামরিক মহড়া আজও অব্যাহত আছে। এ মহড়ায় চীনা সামরিক বাহিনীর নৌ ও বিমানবাহিনী অংশ নিচ্ছে।