NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

প্রোটিয়াদের স্বপ্ন ভেঙে আবারও টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০৬ এএম

প্রোটিয়াদের স্বপ্ন ভেঙে আবারও টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত

আরও একবার ফাইনাল-দুঃস্বপ্ন মন ভাঙলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। প্রোটিয়াদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ভারত।

২০২৩ সালে প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের মেয়েরা। সেবার তারা হারিয়েছিল ইংল্যান্ডকে। এবার প্রোটিয়াদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 

কুয়ালালামপুরে বায়োমাস ওভালে স্পিনসহায়ক পিচে ধুঁকেছে দক্ষিণ আফ্রিকা। পুরো ২০ ওভার কাটিয়ে মাত্র ৮২ রানে অলআউট হয় প্রোটিয়া মেয়েরা। চার ব্যাটার কেবল দুই অংক ছুঁতে পেরেছেন। কিন্তু কেউ ত্রিশও করতে পারেননি। মিকে ফন ভরস্টের ১৮ বলে ২৩ রানের ইনিংসটি দলীয় সর্বোচ্চ।

ভারতের গনগাদি তৃষা মাত্র ১৫ রান খরচায় শিকার করেন ৩টি উইকেট।

 

জবাবে ১১.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ওপেনার কামিলিনি ৮ রানে ফিরলেও গনগাদি তৃষা আর সানিকা চাকে দল জিতিয়ে মাঠ ছাড়েন। তৃষা ৩৩ বলে ৪৪ আর চাকে ২২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।