NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৫, ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নুসরাতের নামে গেজেট হবে কিনা, জানাল ইসি ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট নায়ক থেকে নেতা—থালাপতি বিজয়ের রাজনৈতিক জয়যাত্রা ‘রবীন্দ্রজয়ন্তী’তে বিজেপি সরকারের শপথ, ‘ধুতি-পাঞ্জাবি’তে ঘোষণা মোদির রুদ্রনীলের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকা নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড  ১৭ মে কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে নিউ ইয়র্কে র‍্যালি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই ওয়াশিংটন ডিসিতে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত
Logo
logo

ডাস্টবিনে শেখ হাসিনার ছবি, ময়লা ফেললেন প্রেসসচিব


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১০ এএম

ডাস্টবিনে শেখ হাসিনার ছবি, ময়লা ফেললেন প্রেসসচিব

অমর একুশে বইমেলায় ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ডাস্টবিনে লাগানো হয়েছে শেখ হাসিনা ‘ঘৃণা স্তম্ভে’র ছবি। 

শনিবার অমুর একুশে বইমেলার প্রথম দিনে এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

 

শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ডাস্টবিনে ৫টি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ।

 

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার অফিশিয়াল ফেসবুক পেজে এই ডাস্টবিনের একটি ছবি পোস্ট করে জানিয়েছে, আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনামুক্ত থাকুন।