NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

অস্ট্রেলিয়ার আগুন ঝরানোর দিনে বৃষ্টিতে স্বস্তি শ্রীলঙ্কার


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০৩ এএম

অস্ট্রেলিয়ার আগুন ঝরানোর দিনে বৃষ্টিতে স্বস্তি শ্রীলঙ্কার

গল টেস্টে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার ৬৫৪ রানের জবাব দিতে নেমে ৩ উইকেটে ৪৪ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। অসিদের আগুন ঝরানো বোলিংয়ে তৃতীয় দিনের প্রথম সেশনেই আরও ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ১০৭ রানে লঙ্কানদের ছিল না ৫ উইকেট।

বাকি দুই সেশনে ভালোমতো বোলিং করতে পারলো হয়তো শ্রীলঙ্কার বাকি ৫ উইকেটও তুলে নিতে পারতো অস্ট্রেলিয়ার বোলাররা। তবে সেটি হতে দেয়নি বৃষ্টি। মধ্যাহ্নবিরতির আগে শুরু হওয়া বৃষ্টিধারা অব্যাহত ছিল দিনের শেষ পর্যন্ত। শেষ বিকেলে বৃষ্টি থামলেও আম্পায়াররা জানিয়ে দিয়েছেন, আর খেলা চালানো সম্ভব না। ফলে তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেছে আগেভাগেই।

 

এদিন খেলা হয়েছে মাত্র ২৭ ওভার। শ্রীলঙ্কার হয়ে প্রতিরোধ গড়ার চেষ্ট করেছেন দিনেশ চান্দিমাল। ৬৩ রানে রানে অপরাজিত আছেন তিনি। চান্দিমালের লড়াইয়ের দিনে ৫ উইকেটে ১৩৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। ফলোঅন এড়াতে হলে প্রথম ইনিংসে স্বাগতিকদের করতে হবে ৪৫৫ রান।

বৃষ্টিতে শ্রীলঙ্কার স্বস্তি এ কারণে যে, অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে তাদের টিকে থাকার সম্ভাবনা কম ছিল। তৃতীয় দিনেই শ্রীলঙ্কা অলআউট হয়ে গেলে চতুর্থ দিনে তাদেরকে আবারও ব্যাটিংয়ে পাঠাতো অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে নিশ্চিত হারের মুখে পড়তে হতো স্বাগতিকদের। ৫ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনে খেলা গড়ানোয় ড্র করার সম্ভাবনা আছে শ্রীলঙ্কার।

 

আজ শুক্রবার শ্রীলঙ্কার হয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। আগের দিন ১৩ রান করে অপরাজিত থাকা মেন্ডিস আজ যোগ করতে পারেন মাত্র ২ রান। ৩৮ বলে ১৫ রান করে মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে অ্যালেক্স কেরের হাতে ক্যাচ হন তিনি।

 

পরবর্তী ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভাও উইকেটে সেট হয়েছিলেন। তবে টিকে থাকতে পারেননি। ৩৪ বলে ২২ রান করে ম্যাথিউ কুনেম্যানের বলে স্টাম্পড হন লঙ্কান অধিনায়ক। বৃষ্টি শুরু হওয়ার আগে চান্দিমালের সঙ্গে উইকেটে থাকেন কুশল মেন্ডিস (২৫ বলে ১০*)।