NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৫ এএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন ভারতীয় নাগরিক। বুধবার (২৯ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে জেদ্দার ভারতীয় কনস্যুলেট। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে কনস্যুলেট জানিয়েছে, আমরা জিজান অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নয় ভারতীয় নাগরিকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।

 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ জন কর্মীকে বহনকারী একটি বাস কাজের স্থানে যাওয়ার পথে একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয়।

 

সৌদি রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদ আসিরি জানিয়েছেন, গত রোববার স্থানীয় সময় সকাল ৬টার কিছু আগে আসির প্রদেশের ওয়াদি বিন হাশবাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি পবিত্র মক্কা নগরীর দক্ষিণে অবস্থিত।

নিহতদের মধ্যে নয় ভারতীয় ছাড়াও নেপাল এবং ঘানার ছয় নাগরিক রয়েছেন। দুর্ঘটনায় আহত অন্তত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

 

এদিকে, এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এক্স-এ লিখেছেন, এই দুর্ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। জেদ্দায় আমাদের কনসাল জেনারেলের সঙ্গে কথা বলেছি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ