NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

আটালান্টাকে প্লে-অফ খেলতে বাধ্য করলো বার্সা


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ১১:৪৬ এএম

আটালান্টাকে প্লে-অফ খেলতে বাধ্য করলো বার্সা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে আটালান্টার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। পয়েন্ট খুইয়ে সরাসরি শেষ ষোলোতে খেলার সুযোগ হারিয়েছে আটালান্টা। বাধ্য হয়ে ইতালিয়ান ক্লাবটিকে খেলতে হবে প্লে-অফ। অন্যদিকে বার্সা সরাসরি শেষ ষোলোতে গেলেও থাকতে পারেনি টেবিলের শীর্ষে।

সরাসরি শেষ ষোলোতে যেতে হলে ৩৬ দলের অংশগ্রহণে গ্রুপের পর্বের খেলায় সেরা ৮ দলের মধ্যে থাকতে হতো বার্সা ও আটালান্টাকে।

 

বার্সা গ্রুপের খেলা করেছে টেবিলের দুইয়ে থেকে, পয়েন্ট ৮ ম্যাচে ১৯। অন্যদিকে নবম স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন আটালান্টা, পয়েন্ট ৮ ম্যাচে ১৫।

সর্বশেষ ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সা। এবারও দারুণ ছন্দে আছে ৫ বারের চ্যাম্পিয়নরা। গতকাল বুধবার আটালান্টার বিপক্ষে ড্র করলেও খুশি কোচ হান্সি ফ্লিক।

 

ম্যাচের পর বার্সা কোচ ফ্লিক বলেন, ‘ফলাফল ঠিকই ছিল। আমরা এমন এক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছি, যাদের দলে খুব ভালো খেলোয়াড় রয়েছে, তাদের খেলা চমৎকার এবং অনন্য খেলার স্টাইল। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে, দ্বিতীয়ার্ধে কিছুটা ভিন্ন কিছু করতে পারবো। প্রথম গোলটি সেরকমই ছিল, দলকে সেটি অনুসরণ করতে দেখা ভালো লাগলো।’

‘অবশ্যই খুব খুশি, আমরা দ্বিতীয় স্থানে শেষ করেছি, যা চ্যাম্পিয়নস লিগে প্রথম পদক্ষেপ। দলের জন্য দ্বিতীয় স্থানে শেষ করা একটি বড় সাফল্য।’

বুধবার ঘরের মাঠে প্রথম গোল করে বার্সাই। ৪৭ মিনিটে লামিন ইয়ামালের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৬৭ মিনিটে আটালান্টাকে ১-১ সমতায় ফেরান এডারসন।

 

৭২ মিনিটে আবারও বার্সাকে এগিয়ে দেন রোনাল্ড আরাওহো। ৭ মিনিট পর ফের সমতায় ফেরে আটালান্টা। গোল করেন মারিও পাসালিক। শেষ বাঁশি বাজার আগে আরও গোল না হওয়ায় ২-২ সমতায় খেলা শেষ হয়।