NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

যশোরে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে গৃহবধুকে নির্যাতন


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৫, ০৮:৩৪ পিএম

যশোরে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে গৃহবধুকে নির্যাতন

ইয়ানূর রহমান : যশোরে যৌতুকের দাবিতে মধ্যযুগীয় কায়দায় স্ত্রীকে হাত-পা বেঁধে নির্যাতন চালিয়েছে পাষন্ড স্বামী। এসময় স্ত্রীকে হত্যার চেষ্টাও চালিয়েছে। পাষন্ড স্বামী আনোয়ার হোসেন যশোর সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। স্ত্রী সেলিনা খাতুনের সারা শরীরে জখম নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৬টায় আনোয়ারের নিজ বাড়িতে। এ ঘটনায় স্বামী আনোয়ার হোসেন, তার মা সুফিয়া খাতুন, বাবা আব্দুস সাত্তার ও বোন মিনা খাতুনের বিরুদ্ধে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন সেলিনা খাতুনের মা একই উপজেলার ললিতাদাহ গ্রামের রোকেয়া খাতুন। অভিযোগে রোকেয়া খাতুন উল্লেখ করেন, ১৬ বছর আগে আনোয়ারের সাথে সেলিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন শুরু করে আনোয়ার। তার সাথে যোগ দেয় আনোয়ারের পরিবার। ইতিমধ্যে তাদেরকে ধাপে ধাপে টাকা ও মালামাল দেয় সেলিনার বাবার পরিবার। এর বাইরেও ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র দেয়া হয় আনোয়ার ও তার পরিবারকে। সম্প্রতি ৭২ হাজার টাকা নেয় আনোয়ার। এরপর আরও টাকা এনে দিতে বলে। টাকা না দেয়ায় মঙ্গলবার সকালে আনোয়ার ও তার পরিবারের লোকজন সেলিনার দুই হাত ও পা বেঁধে মাটিতে ফেলে কাঠ দিয়ে বেধড়ক মারপিট করে। শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ফোলা জখম করে। হাতপাতালে আহত সেলিনার স্বজন ললিতাদাহ গ্রামের রবিউল ইসলাম বলেন, সেলিনাকে মারপিট করে হত্যা চেষ্টা করে। এক পর্যায় উঠানে হাত-পা বাধা অবস্থায় ফেলে রাখে। পরে সেলিনার শিশু মেয়ে প্রতিবেশীর বাড়িতে যেয়ে সেলিনার মায়ের বাড়িতে ফোন করে বিষয়টি জানায়। এরপর রবিউল, সেলিনার মা রসুলপুর গ্রামে যেয়ে সেলিনাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।#