NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বইমেলা ২০২৫ : যুক্তরাষ্ট্রে প্রবাসী শিব্বীর আহমেদ’র ৫টি বই


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ০৫:৫৬ পিএম

বইমেলা ২০২৫ : যুক্তরাষ্ট্রে প্রবাসী শিব্বীর আহমেদ’র ৫টি বই

যুক্তরাষ্ট্র প্রবাসী কথাসাহিত্যিক  ও সাংবাদিক এবং ঔপন্যাসিক শিব্বীর আহমেদ এর নতুন বই রোমান্টিক থ্রিলার ‘পেন্টাগন বাহিনী’ এখন পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ করেছে দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। বইমেলায় অনন্যা প্যাভিলিয়ান ২৭ এ বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন ঋষি ধ্রুব এষ। ১২৮ পৃষ্ঠার সুপারন্যাচারাল, ক্রাইম, রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চারে ভরা থ্রিলার বইটির বিক্রয় মূল্য ৩শত টাকা। এটি লেখকের ৩৯তম বই।

এছাড়াও লেখকের প্রকাশিত বই প্রেমের উপন্যাস 'বালিকার বুকের ঘ্রাণ', থ্রিলার 'সাইকো সিরাজ', ফ্যান্টাসি এবং স্পিরিচুয়াল থ্রিলার 'হিরো সমগ্র' শিশুদের জন্য শিক্ষণীয় গল্পের বই 'ধামি করবে বিয়ে' বইগুলো পাওয়া যাবে বইমেলায়। লেখকের প্রকাশিত বইগুলো অনন্যা প্যাভিলিয়ন ২৭, সময় প্যাভিলিয়ন ২১ এবং নালন্দা প্যাভিলিয়ান ৩৩ এ পাওয়া যাবে।

শিব্বীর আহমেদ কুমিল্লা-৯ আসনের (লাকসাম-মনোহরগঞ্জ) সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক সদস্য গেরিলা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সংবিধান স্বাক্ষরকারী মরহুম আলহাজ জালাল আহমেদ’র সন্তান। তিনি ম্যানেজম্যান্টে মাস্টার অব কমার্স (এমকম) এবং সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার অব সফটওয়ার সিষ্টেম (এমএসএস) ডিগ্রি অর্জন করেন।

সাংবাদিকতা, সাহিত্য, সাংস্কৃতিক, কমিউনিটি সেবা এবং কর্মক্ষেত্রে বিশেষ আবদানের জন্য তিনি ক্লোজআপ ওয়ান অ্যাওয়ার্ড, ফোবানা অ্যাওয়ার্ড, গুড সিটিজেন অ্যাওয়ার্ড, একতারা অ্যাওয়ার্ড, বাংলা নববর্ষ সম্মাননা সহ নানা অ্যাওয়ার্ড লাভ করেছেন। তিনি একজন সু-লেখক, সাংবাদিক, সংবাদ বিশ্লেষেক, কথাসাহিত্যিক এবং ঔপন্যাসিক হিসাবে দেশে-বিদেশে সুপরিচিত।