NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

সাইফকে হামলার ঘটনায় এবার নারী গ্রেফতার


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ১১:১৯ এএম

সাইফকে হামলার ঘটনায় এবার নারী গ্রেফতার

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় নতুন এক মোড় নিয়েছে। পশ্চিমবঙ্গের নদিয়া থেকে পুলিশ গ্রেফতার করেছে এক নারীকে। যার সাথে মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদের যোগাযোগ রয়েছে।

পুলিশ সূত্রে ভারতীয় গণমাধ্যম জানায়, এই নারী বাংলাদেশের শরিফুলকে ভারতে প্রবেশ করতে সাহায্য করেছিলেন।

 

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই’র প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার হওয়া নারীর বাড়ি মুর্শিদাবাদের আন্দুলিয়া গ্রামে। পুলিশ সোমবার (২৭ জানুয়ারি) নদিয়া জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাকে চাপড়া অঞ্চল থেকে আটক করে।

গত ১৬ জানুয়ারি মধ্যরাতে সাইফ আলি খান নিজ বাসভবনে এক অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে আহত হন। এরপর পুলিশ শরিফুল ইসলাম শেহজাদ নামে এক জনকে গ্রেফতার করে। মুম্বাই পুলিশ দাবি করে, শেহজাদ বাংলাদেশি নাগরিক। কয়েক মাস আগে বাংলাদেশ থেকে তিনি ভারতে অনুপ্রবেশ করেছেন।

 

তবে শরীফুলের আইনজীবীরা সেই দাবি নাকচ করে দিয়ে বলেন, শরিফুল ইসলাম শেহজাদ দীর্ঘদিন ধরেই মুম্বাইয়ের বাসিন্দা।

শুধু তাই নয়, সাইফের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া শরিফুলের বিষয়ে নানা সংশয় দেখা দিয়েছে। তার বাবা রুহুল আমিন ফকির দাবি করেছেন, ফুটেজে যে ব্যক্তির ছবি দেখা গেছে সেই ব্যক্তির সঙ্গে আটক শেহজাদের চেহারায় কোনো মিল নেই। তিনি আরও জানান, তার ছেলে সাধারণত চুল ছোট রাখে এবং ফুটেজে দেখা ব্যক্তির চুলের স্টাইল আলাদা।

 

এছাড়া সিআইডি জানিয়েছে, শরিফুলের সাথে ঘটনাস্থলে পাওয়া আততায়ীর আঙুলের ছাপের নমুনা মেলেনি। যা তদন্তকে আরও জটিল করে তুলেছে।