NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংকের স্যাটেলাইট-টু-সেলফোন সেবা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:২৭ এএম

পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংকের স্যাটেলাইট-টু-সেলফোন সেবা

স্টারলিংকের ‘ডাইরেক্ট-টু-সেল’ স্যাটেলাইট সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

তিনি বলেন, স্টারলিংকের এই সেবা সরাসরি স্যাটেলাইট থেকে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ সরবরাহ করবে, যা প্রচলিত মোবাইল টাওয়ার নির্ভরতা দূর করবে।

 

স্টারলিংক জানিয়েছে, তাদের নতুন প্রজন্মের স্যাটেলাইট প্রযুক্তি ইন্টারনেটের গতি ২ জিবিপিএস পর্যন্ত বাড়াতে পারে। এর ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি শহর এলাকাতেও উন্নত ইন্টারনেট-সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট সেবা কী?

 

এই সেবা মোবাইল ফোনকে সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম করবে। এর ফলে মোবাইল টাওয়ার ছাড়াই ব্যবহারকারীরা যে কোনো স্থানে ইন্টারনেট ব্যবহার, টেক্সট পাঠানো ও কল করতে পারবেন। এমনকি, ফলে দুর্গম পাহাড়, গভীর বন বা মাঝ সমুদ্র থেকেও মুঠোফোনে কল, টেক্সট ও ইন্টারনেট-সেবা পাওয়া যাবে।

সবচেয়ে বড় বিষয় হলো, এই সেবার জন্য নতুন ফোন বা অতিরিক্ত হার্ডওয়্যার লাগবে না। বিশেষজ্ঞদের মতে, এই নতুন সেবা বিশ্বব্যাপী টেলিকম খাতে বিপ্লব ঘটাতে পারে। ভূমিকম্প, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে যখন প্রচলিত মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে যায়, তখন স্টারলিংকের এই সেবা বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া গ্রামীণ কিংবা প্রত্যন্ত অঞ্চলে, যেখানে সেলুলার সংযোগ নেই, সেখানেও এটি খুব ভালোভাবে কার্যকরী হবে।

 

জানা গেছে, স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করেছে। ভবিষ্যতে স্টারশিপ রকেটের মাধ্যমে আরও স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। স্যাটেলাইটগুলো লেজার ব্যাকহলের মাধ্যমে স্টারলিংক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বব্যাপী দ্রুত ও নিরবচ্ছিন্ন মোবাইল-সংযোগ নিশ্চিত করবে।

 

সূত্র: ইন্ডিয়া টুডে