NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

বাংলাদেশে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফিরে এসেছে: প্রেস সেক্রেটারি


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৫, ০১:২৭ এএম

বাংলাদেশে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফিরে এসেছে: প্রেস সেক্রেটারি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফিরে এসেছে। বিদেশি অসংখ্য বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

গণমাধ্যমকর্মী তার কাছে জানতে চান, এতদিন রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের জন্য দাবি জানালেও গতকাল ২৫ জানুয়ারি একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে, এ ব্যাপারে তার মন্তব্য কি- এ বিষয়ে তিনি বলেন, আমার মনে হয় আমরা তাদের ঠিকমতো ইনভেস্টমেন্টের ক্লাইমেট দিতে পারছি কি না সেটা তাদের সবচেয়ে বড় কনসার্ন হওয়া উচিত বলে শফিকুল আলম মন্তব্য করেন।