NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

৪১০ হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে বিমানের প্রথম ফ্লাইট


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১২ এএম

৪১০ হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে বিমানের প্রথম ফ্লাইট

ঢাকা : ৪১০ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট আজ ঢাকা ছেড়েছে। সকাল সোয়া ৯টার দিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে প্রথম হজফ্লাইট। 

এসময় বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানান। আগামী ১০ই জুন থেকে শুরু হবে বেসরকারি হজফ্লাইট। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, এবছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন বাংলাদেশি হজে যেতে পারবেন। মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন এবং বাকিরা বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজে যাবেন। 

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ৬৫টি রাউন্ড ট্রিপসহ ১৩০টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে ৩টি বোয়িং ৭৭৭ বিমানের মাধ্যমে ২৯ হাজার হজযাত্রী বহন করবে। বাকি হজযাত্রীদের বহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস।