NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ অবৈধ অভিবাসী আটক


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৫, ০৩:০৫ পিএম

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে আটক করা হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের পর্যটকদের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাং থেকে দেশটির ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

কুয়ালালামপুরের অভিবাসন বিভাগ জানায়, বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় ‘হটস্পট’ হিসেবে পরিচিত বুকিত বিনতাং এর জালান আলোর আশেপাশে অভিযান চালিয়ে ১৭৬ অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

 

অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) সহযোগিতায় সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হওয়া অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ বাংলাদেশিসহ মিয়ানমারের ৬০, ইন্দোনেশিয়ার ২৪, নেপালের ১৬, পাকিস্তানের তিন এবং মিশর ও সুদানের একজন করে নাগরিককে আটক করা হয়।

দেশটির ইমিগ্রেশন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় অবস্থানের কারণে তাদের আটক করা হয়। তাদের নথিপত্র এবং পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

 

অভিবাসন বিভাগের পরিচালক আরও জানান, বিদেশি এবং নিয়োগকর্তারা যেন আইন মেনে চলেন তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।