NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

ক্রোয়েশিয়ান ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে এক পা আর্সেনালের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ এএম

ক্রোয়েশিয়ান ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে এক পা আর্সেনালের

ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এক পা রেখেছে আর্সেনাল। গানারদের শেষ ষোলো একরকম নিশ্চিতই বলা চলে। সেক্ষেত্রে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্প্যানিশ ক্লাব জিরোনার বিপক্ষে হার এড়াতে হবে মিকেল আরতেতার দলের। ড্র করতে পারলেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সরাসরি চলে যাবে শেষ ষোলোতে।

গতকাল বুধবার ঘরের মাঠ এমিরেটসে স্টেডিয়ামে আর্সেনালের হয়ে গোল করেন ডেকলান রাইস, কাই হ্যাভেরটজ ও মার্টিন ওডেগার্ড।

 

২ মিনিটে গোল করে আর্সেনালকে প্রথম লিড এনে দেন রাইস। ৬৬ মিনিটে দুর্দান্ত হেডে আরও এক গোল করে আর্সেনালের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে দেন হ্যাভেরটজ। ৯৩ মিনিটে গোল করে গানারদের জয় নিশ্চিত করেন অধিনায়ক ওডেগার্ড।

বর্তমানে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৮ পয়েন্টের মালিক বার্সেলোনা আছে দ্বিতীয়স্থানে।

 

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো গোল করা রাইস সাংবাদিকদের বলেন, ‘আজ রাতে একটি গুরুত্বপূর্ণ জয় ছিল। এটি খুব ইতিবাচক চ্যাম্পিয়ন্স লিগ অভিযান। তাই আমাদের এখন (পরের রাউন্ডে) যেতে আরও একটি (ম্যাচ) আছে। আশা করি আমরা এটিও জিততে পারবো।’