NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সাইফকে হামলার দায় স্বীকার করল গ্রেফতার হওয়া সেই শেহজাদ


খবর   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৫, ১১:৫৪ পিএম

সাইফকে হামলার দায় স্বীকার করল গ্রেফতার হওয়া সেই শেহজাদ

অবশেষে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার দায় স্বীকার করলেন গ্রেফতার হওয়া মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। ভারতের গণমাধ্যম প্রতিদিনের সংবাদ তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সেখানে মুম্বাই পুলিশের সূত্রে বলা হয়েছে, সাইফ আলি খানের ওপর হামলা চালানোর কথা স্বীকার করেছেন হামলাকারী।

 

তবে হামলার কারণ এখনও স্পষ্ট হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে আটক শেহজাদকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

গত ১৬ জানুয়ারি রাত ১টা ৩৭ মিনিটের দিকে অভিনেতা সাইফের বাসভবনে প্রবেশ করে হামলাকারী। সাইফের ওপর কয়েক দফা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সংবাদমাধ্যমে খবরটি প্রচারের পর আতঙ্কিত হয়ে পুলিশ থেকে বাঁচতে একাধিক নাম ব্যবহার করে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করে। তবে গোপন সূত্রে খবর পেয়ে বান্দ্রা থানার পুলিশ থানের হীরানন্দানি এস্টেটের কাসারভাদাভালির জঙ্গল থেকে গ্রেফতার করে হামলাকারী শেহজাদকে।

 

পুলিশ জানায়, সেই জঙ্গলে গা ঢাকা দিয়েছে হামলাকারী এমন তথ্য পেয়ে দ্রুত ১০০ জনেরও বেশি পুলিশ সেখানে পৌঁছে অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার তল্লাশি শেষে তাকে গ্রেফতার করা হয়।

হামলাকারীকে মুম্বাই আদালতে পেশ করা হয়েছে। বর্তমানে সে ৫ দিনের পুলিশ হেফাজতে রয়েছে।

তদন্তকারীদের দাবি, আটক হওয়া শেহজাদ বাংলাদেশের নাগরিক। তার কাছ থেকে উদ্ধার হওয়া কিছু নথি থেকে এই ধারণা করছে মুম্বাই পুলিশ। তবে হামলাকারীর আইনজীবীরা বলছেন, শেহজাদ বাংলাদেশি নন বরং ভারতেরই নাগরিক। বহু বছর ধরে পরিবার নিয়ে তিনি মুম্বাইয়ে বসবাস করছেন।

 

তবে হামলাকারীর হামলার উদ্দেশ্য এবং তার পরিচয়ের বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলমান রেখেছে মুম্বাইয়ের পুলিশ।