NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিতর্ক নিয়েই বিগ বসের বিজয়ী করণ


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫৭ এএম

বিতর্ক নিয়েই বিগ বসের বিজয়ী করণ

দেখতে দেখতে শেষ হয়ে গেল ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’- এর আরও একটি মৌসুম। ১৮তম আসরে টাকা দিয়ে ভোট কেনার বিতর্ক মাথায় নিয়েই বিজয়ী হলেন বলিউড অভিনেতা করণ বীর মেহরা। ১০৪ দিন বিগ বসের ঘরে নানা নাটকীয়তা শেষে বিজয়ীর মুকুট নিজের করে নিলেন ৪৬ বছরের এই তারকা।

ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে করণ বীর মেহরাকে দেয়া হয় ৫০ লাখ রুপি। এ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ নির্বাচিত হয়েছেন ভিভিয়ান ডিসেনা, দ্বিতীয় রানার-আপ ইউটিউবার রজত দালাল।

 

গতকাল রোববার (১৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয় ‘বিগ বস -১৮’ - এর গ্র্যান্ড ফিনালে। সেখানে অংশ নেন পাঁচ প্রতিযোগী। তারা হলেন- করণ বীর মেহরা, অবিনাশ মিশ্রা, ঈশা সিং, ভিভিয়ান ডিসেনা, চুম দারাং, রজত দালাল। তাদের মধ্য থেকে বিজয়ীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান।

বিতর্ক নিয়েই বিগ বসের বিজয়ী করণ, কত টাকা পেলেন?

 

গ্র্যান্ড ফিনালের আগেই খবর রটেছিল অর্থ দিয়ে ভোট কিনেছেন করণ। বিজয়ের পর এই অভিযোগ অস্বীকার করে ইন্ডিয়া টুডেকে করণ বীর মেহরা বলেন, ‘আমার যদি এতই টাকা থাকত তবে এই শোয়ে আসার প্রয়োজন হতো না। মিডিয়া কেনা যায়, এটা আপনি কল্পনা করতে পারেন! রেসে হেরে গেলে যে কেউ অজুহাত দেয়, তার জুতার ফিতা খুলে গিয়েছিল। মানুষ নানা ধরনের কথা বলবেই, এটা যেকোনো খেলারই অংশ।’

বিগ বসের এবারের সিজনের শুরু থেকেই এগিয়ে ছিলেন করণ বীর মেহরা। অনেকে এটিকে ‘করণ বীর মেহরা শো’ বলেও মন্তব্য করেছেন।

 

এসবের জবাব দিয়ে করণ বীর মেহরা বলেন, ‘সবসময় আমার লক্ষ্য ছিল সেরটা দেওয়া। আমি অনেক কঠিন সময় পার করেছি। প্রযোজকদের কাছে কাজ চেয়ে অপমানিত হয়েছি। এখন আমার ভক্তরা যদি আমাকে সাপোর্ট করেন, তবে অনেক দূর এগিয়ে যেতে পারব। আমি সামনে চোখ রাখতে চাই।’