NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০২:৪২ এএম

আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রাজ (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত রাজ কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতেম আলীর ছেলে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মাহফিল উপলক্ষে বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম হয়। অনেকে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় মানুষের চাপে ছাদ থেকে পড়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয় সে।

 

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বলেন, ওই ছেলেটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তবে সে ট্রেনের ছাদে ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।