NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

হালান্ডের সঙ্গে ১০ বছরের চুক্তি ম্যানসিটির!


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:৫৩ পিএম

হালান্ডের সঙ্গে ১০ বছরের চুক্তি ম্যানসিটির!

ফুটবলের ইতিহাসে এমন দীর্ঘমেয়াদী আগে কখনো হয়েছে কি না, তা খুঁজে বের করা মুশকিল। জানা মতে হয়নি। এবার আরলিং হালান্ডের সঙ্গে অভূতপূর্ব তেমনি এক চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। নরওয়েজিয়ান এই তরুণের সঙ্গে সাড়ে ৯ বছরের চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

বর্তমান চুক্তি অনুসারে ২০২৭ সাল পর্যন্ত সিটিতে থাকার কথা হালান্ডের। কিন্তু পেপ গার্দিওলার দলের নতুন চুক্তিতে ২০৩৪ সাল পর্যন্ত ইতিহাদেই থাকবেন ২৪ বছর বয়সী এ তারকা।

 

যদিও এখন পর্যন্ত নতুন চুক্তির মেয়াদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ম্যানসিটি। তবে নিজস্ব সূত্রের বরাতে ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’ জানিয়েছে, ফুটবলের ইতিহাসে সবচেয়ে লোভনীয় চুক্তিটিই হালান্ডের সঙ্গে করেছে সিটি।

ম্যানসিটি বর্তমান ডিরেক্টর জিকি বেগরিসটেন বলেন, ‘আরলিং নতুন চুক্তিতে স্বাক্ষর করায় ক্লাবের প্রত্যেকেই আনন্দিত। নতুন চুক্তির অর্থ হলো খেলোয়াড় হিসেবে তার প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং এই ক্লাবের প্রতি তার ভালোবাসার প্রমাণ। সে এখানে অবিশ্বাস্য প্রভাব ফেলেছে। গোল সংখ্যা এবং রেকর্ড তার নিজের পক্ষে কথা বলে।’

 

নতুন চুক্তির বিষয়ে হালান্ড বলেন, ‘নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আমি আনন্দিত। দুর্দান্ত ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হতে পেরে সত্যিই খুশি। ম্যানচেস্টার সিটি একটি বিশেষ ক্লাব, অসাধারণ সমর্থক, অসাধারণ মানুষে পরিপূর্ণ এবং এটি এমন পরিবেশ যা সবার থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে।’

 

২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেন হালান্ড। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে ১১১ ম্যাচে গোল করেছেন ১২৬টি।