NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

সেনাপ্রধানের সঙ্গে পিটিআই নেতাদের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‘ইতিবাচক‌‌‌‌‌’ বৈঠক


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৫, ১০:৫১ এএম

সেনাপ্রধানের সঙ্গে পিটিআই নেতাদের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‘ইতিবাচক‌‌‌‌‌’ বৈঠক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের নেতা ব্যারিস্টার গহর সেনাপ্রধান অসিম মুনিরের সঙ্গে বৈঠক হওয়ার কথা জানিয়েছেন। এ সময় খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুরও উপস্থিত ছিলেন।

পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যানের দায়িত্বপালন করা গহর আদিয়ালা কারাগারের আদালত কক্ষে সাংবাদিকদের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও এর আগে তিনি এটি অস্বীকার করেছিলেন।

 

গহর বলেন, দলের সব দাবি জেনারেল অসিম মুনিরের কাছে সরাসরি উপস্থাপন করা হয়েছে।

 

চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে এই বৈঠককে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করে পিটিআইয়ের এই নেতা বলেন, আমি ও গান্দাপুর অসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছি ও সেখানে দলের সব উদ্বেগ-অগ্রাধিকার তুলে ধরা হয়েছে।

দুর্নীতির অভিযোগে ইমরান খান এখনো কারাগারে বন্দি রয়েছেন। সম্প্রতি তার মুক্তির দাবিতে তৎপর হয়েছে দল। সরকারসহ বিভিন্ন অংশীদারদের সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসার আগ্রহ দেখাচ্ছে পিটিআই।

 

আলোচনায় বসার জন্য সরকারের পক্ষ থেকেও ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। মূলত এর অংশ হিসেবেই পিটিআই নেতাদের সঙ্গে সেনাপ্রধানরে বৈঠক হয়েছে।

 

সূত্র: জিও নিউজ