NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বন্ধুর ওপর হামলার খবর পেয়েই হাসপাতালে ছুটে গেলেন শাহরুখ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৩০ পিএম

বন্ধুর ওপর হামলার খবর পেয়েই হাসপাতালে ছুটে গেলেন শাহরুখ

দীর্ঘদিনের বন্ধুত্ব তাদের। সেটা কাজের গণ্ডি পেরিয়ে পারিবারিকভাবেও স্বীকৃত। একসঙ্গে সিনেমায়ও কাজ করেছেন বলিউডের দুই খান সাইফ ও শাহরুখ। সাইফ আলি খানের মা শর্মিলা ঠাকুরকে মায়ের মতো শ্রদ্ধা করেন শাহরুখ। সাইফের স্ত্রী কারিনাও তার বেশ ভালো বন্ধু। সাইফের সন্তানরাও শাহরুখের খুব প্রিয়।

এমন প্রিয় বন্ধুর ওপর হামলার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন শাহরুখ। বন্ধুকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন তিনি, জানালো আনন্দবাজার।

 

বুধবার মধ্যরাতে সাইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতকারীদের হামলা নিয়ে ত্রস্ত মুম্বাইয়ের টিনসেলটাউন। এ দিন সাইফের ওপর পর পর ছ’বার ছুরিকাঘাত করা হয় বলে জানা যাচ্ছে। গুরুতর চোট পেয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা। তবে তিনি এখন বিপদমুক্ত বলে জানা গেছে।

সেই হাসপাতালেই সাইফের সঙ্গে দেখা করতে ছুটে গেলেন বলিউড বাদশাহ। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের সামনে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছে শাহরুখের গাড়ির ছবি। যদিও ছবিশিকারিদের সামনে আসেননি তিনি।

 

সাইফের ওপর নির্মম এই হামলায় বলিউডসহ ভারতের নানা অঞ্চলের শোবিজ স্তব্ধ হয়ে পড়েছে। অনেক তারকা উদ্বেগ প্রকাশ করে সাইফের সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।