NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

কসোভোকে সাশ্রয়ী মূল্যে পোশাক ও ওষুধ আমদানির আহ্বান রাষ্ট্রপতির


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:১৮ পিএম

কসোভোকে সাশ্রয়ী মূল্যে পোশাক ও ওষুধ আমদানির আহ্বান রাষ্ট্রপতির

কসোভোকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত তৈরি পোশাক (আরএমজি) এবং আন্তর্জাতিক মানের ওষুধ পণ্য আমদানি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত কসোভোর নতুন রাষ্ট্রদূত লুলজিম প্লানা রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করার সময় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান বাণিজ্য ও বিনিয়োগকে উন্নীত করার জন্য দুই দেশের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি কসোভোতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কসোভো শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করেন।

 

ইউক্রেন সংকট সম্পর্কে তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। যুদ্ধের অবসান ঘটাতে সংঘাতে জড়িত সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম জানান, ঢাকায় কসোভোর কূটনৈতিক মিশন খোলার জন্য কসোভো সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপ্রধান।

তিনি বলেন, শুরু থেকেই বাংলাদেশ ও কসোভোর মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে।

এই সম্পর্ক দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে সহায়ক হবে।

 

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মী নিয়োগের জন্য কসোভো প্রজাতন্ত্রের প্রতি আহ্বান জানান।

সাক্ষাতকালে রাষ্ট্রদূত এখানে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। তিনি রাষ্ট্রপতিকে জানান, কসোভো সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের সেখানে পড়াশোনার আরও সুযোগ দিতে আগ্রহী ।

 

এর আগে, রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) রাষ্ট্রদূতকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

অনুষ্ঠানে বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।