NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দাবানলের কারণে আবার পেছালো অস্কার মনোনয়ন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:১৬ পিএম

দাবানলের কারণে আবার পেছালো অস্কার মনোনয়ন

লস অ্যাঞ্জেলেসে চলমান ভয়াবহ দাবানলের কারণে অস্কার মনোনয়নের তারিখ আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার। পাশাপাশি ভোটগ্রহণের সময়সীমাও ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

দাবানল লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ২৭,০০০ একর এলাকা পুড়ে গেছে। এতে এখন পর্যন্ত বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন অনেকে। হলিউডের অনেক তারকারাও রয়েছেন ক্ষতিগ্রস্তদের তালিকায়।

 

এই পরিস্থিতিতে হলিউডসংশ্লিষ্ট অনেক অনুষ্ঠানই স্থগিত করা হয়েছে। অ্যাকাডেমি মিউজিয়াম, বিভিন্ন স্ক্রিনিং এবং বার্ষিক অস্কার ‘বেক-অফ’ সহ বিভিন্ন কার্যক্রমও ব্যাহত হয়েছে। লস অ্যাঞ্জেলেস সাউন্ড ব্রাঞ্চ বেক-অফ ও শর্টলিস্ট স্ক্রিনিংয়ের মতো কিছু আঞ্চলিক ইভেন্ট বাতিল করা হয়েছে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় পেছানো হলো অস্কার কার্যক্রমও।

অ্যাকাডেমি সিইও বিল ক্রেমার এবং সভাপতি জ্যানেট ইয়াং একটি বিবৃতি দিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তারা বলেন, ‌‘দাবানলের প্রভাবে আমাদের কমিউনিটি ও স্থানীয় চলচ্চিত্র শিল্পে যে ক্ষতি হয়েছে তা মেনে নেওয়া খুবই কঠিন। তাই ভোটের সময়সীমা বাড়ানো এবং মনোনয়ন ঘোষণার তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

 

তবে অস্কারের ৯৭তম আসর এখনো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ৩ মার্চ ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আইটিভি১ এবং আইটিভিএক্স-এ সরাসরি সম্প্রচার করা হবে। তবে অনুষ্ঠানের সঠিক সময় পরে জানানো হবে।