NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শাহরুখের ‘ইন্সপেক্টর গালিব’ কবে আসছে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:৪৬ এএম

শাহরুখের ‘ইন্সপেক্টর গালিব’ কবে আসছে

বলিউড বাদশা শাহরুখ খান ও বক্স অফিস বাজিমাত করা নির্মাতা মধুর ভাণ্ডারকর- এ দুই মহারথী এক হলে আলোড়ন সৃষ্টি হবে এটাই স্বাভাবিক। খ্যাতিমান এ নির্মাতা নাকি কিং খানকে পুলিশ রূপে তুলে বড়পর্দায় ধরতে চান। শুরুতে বলা হয়েছিল এটি গুঞ্জন। এবার পরিচালক নিজেই এ নিয়ে কথা বলেছেন।

বেশ বছর কয়েক আগে শোনা গিয়েছিল, ‘ইন্সপেক্টর গালিব’ চরিত্রটির জন্য মধুর ভাণ্ডারকরের পছন্দ ছিল শাহরুখ খানকে। কিন্তু এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই সিনেমা।

 

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মধুর ভাণ্ডারকর এ বিষয়ে কথা বলেন। তার ভাষ্য, ‘সেই সিনেমাটি এখনো আমার হাতে আছে। এর চিত্রনাট্যটা দারুণ ছিল। সিনেমাটি বানানোর খুবই ইচ্ছা ছিল। উত্তরপ্রদেশের পুলিশের ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। কিছু শেষমেশ হয়ে উঠল না। ২০১৮ সালে ভেবেছিলাম। কিন্তু তারপর তো করোনা মহামারি হানা দিল। এরপর আর যোগাযোগ করা হয়নি।’

শাহরুখের ‘ইন্সপেক্টর গালিব’কবে আসছে

 

সিনেমাপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি আর কখনোই ‘ইন্সপেক্টর গালিব’ রূপে দেখা যাবে না শাহরুখকে? এ ব্যাপারে সম্পূর্ণ নিরাশ করেননি নির্মাতা মধুর। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘কোনো একদিন নিশ্চিতভাবেই সিনেমাটি করব। অ্যাকশনে ভরপুর একটা ছবি হবে। যেদিন হবে, এটাই সঠিক সময়, সেদিন বানাবোই।’

  •  

বর্তমাণে দুটি চিত্রনাট্যের কাজ চলছে পরিচালকের। একটি মুম্বাইয়ের অন্ধকার দিকটা নিয়ে এবং অন্যটি বলিউডের বধূদের নিয়ে। যদিও দুই সিনেমার কলাকুশলীদের নাম ফাঁস করেননি তিনি। তবে আপাতত যে ‘জওয়ানে’র সঙ্গে জুটি বাঁধার যে কোনো সম্ভাবনা নেই, সেটা নির্মাতা কথায় পরিষ্কার বোঝা গেছে।