NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের ‘একটি ছবি তুলতে পারি?’ মোদিকে ঘিরে ব্রিকস প্রতিনিধিদের ভিড় এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা বাংলাদেশকে নিয়ে আয়োজিতব্য প্রথম ফিফা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি
Logo
logo

বান্ধবীর খোঁজ পেতে হাইকোর্টে মার্কিন যুবক


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:১৬ পিএম

বান্ধবীর খোঁজ পেতে হাইকোর্টে মার্কিন যুবক

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর বন্ধুত্বের সম্পর্ক হওয়া কক্সবাজারের এক তরুণীর খোঁজ পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হারুন আসাদ মির্জা নামের এক মার্কিন নাগরিক।

এ বিষয়ে ওই তরুণীর বক্তব্য শুনতে আগামী ২৬ জানুয়ারি মা-বাবসহ ওই তরুণীকে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

সোমবার (১৩ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ।

 

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজার সদর উপজেলার ১৮ বছর বয়সী এক তরুণীর সঙ্গে পরিচয় হয় মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জার। এরপর দুইজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।

তবে সম্পর্কের বিষয়টি তরুণীর পরিবার জেনে যাওয়ায় বাধে বিপত্তি। পরিবারের চাপে একপর্যায়ে আসাদ মির্জার সঙ্গে ওই তরুণীর যোগাযোগ বন্ধ হয়ে যায়।

 

এরপর তরুণীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে তরুণ বাংলাদেশে ছুটে আসেন। এরপর তিনি হাইকোর্টে রিট করেন। সোমবার আদালত ওই তরুণীর বক্তব্য শুনতে তাকে ২৬ জানুয়ারি হাজির করতে তার বাবা-মাকে বলেছেন। এছাড়া কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রুলে বাংলাদেশি ওই তরুণীকে বেআইনিভাবে আটকে রাখা কেন আইনবহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কক্সবাজারের পুলিশ সুপার, কক্সবাজার সদর থানার ওসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।