NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

শান্তিরক্ষায় আফ্রিকান প্রজাতন্ত্র যাচ্ছেন বিমানবাহিনীর ১২৫ জন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০০ এএম

>
শান্তিরক্ষায় আফ্রিকান প্রজাতন্ত্র যাচ্ছেন বিমানবাহিনীর ১২৫ জন

বাংলাদেশ বিমানবাহিনী মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (এমআইএনইউএসসিএ) বিএএনএএমইউএইচইউ-২ কন্টিনজেন্টের মোট ১২৫ সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে।

মঙ্গলবার (৩১ মে) বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বাশারে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রগামী কন্টিনজেন্টের (বিএএনএএমইউএইচইউ-৩) সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, বিমানবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান। শেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

বিএএনএএমইউএইচইউ-৩ কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মো. আহসানুর রহমান। আগামী ২ জুন কন্টিনজেন্টের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অধিনায়ক এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শান্তিরক্ষা মিশনে বিমানবাহিনীর সমরাস্ত্র ব্যবহারে সক্ষম এবং নাইটভিশন প্রযুক্তি সমৃদ্ধ ৩টি এম আই-১৭১ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।