NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

আবাহনীর ৫০ উদযাপন সামনে


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০৮:২০ এএম

>
আবাহনীর ৫০ উদযাপন সামনে

বাংলাদেশের অন্যতম ক্রীড়া প্রতিষ্ঠান আবাহনী ক্লাব। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হওয়া ক্লাবটি ৫০ বছর অতিক্রম করছে। বর্তমান পরিচালনা পর্ষদ ক্লাবের এই বিশেষ বছরটি বিশেষভাবে উদযাপন করতে চায়।

গতকাল শুক্রবার (৫ আগস্ট) আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় ক্লাবের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ বলেন, ‘আবাহনী ক্লাবের ৫০ বছর বেশ সুন্দরভাবে উদযাপন করতে চাই। এই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।’

এই বছরের শেষের দিক সামনে রেখে পরিকল্পনা করছেন আবাহনীর নীতি নির্ধারকরা, ‘এই বছরের নভেম্বর-ডিসেম্বরের দিকে ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করেই আমরা এই আয়োজন করব।’

৫০ বছরে আবাহনীর রয়েছে অনেক স্মৃতি ও ইতিহাস। সেগুলো নিয়ে ইতোমধ্যে কাজ চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ, ‘ইতিহাস তুলে ধরতে প্রকাশনার কাজ ইতোমধ্যে দ্রুতগতিতে এগিয়ে চলছে। আবাহনীর যারা প্রাণ তাদের সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠান উদযাপন করব।’

বহুল প্রতীক্ষিত শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে। আবাহনীর ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমান আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে এই কমপ্লেক্স নির্মাণ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। গতকাল আবাহনী ক্লাব ছাড়াও ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশন ও সংস্থা শেখ কামালের জন্মদিন পালন করেছে।