NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

শেখ হাসিনার প্রত্যাবাসন চেয়ে চিঠির জবাব দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৩৬ এএম

শেখ হাসিনার প্রত্যাবাসন চেয়ে চিঠির জবাব দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন নিশ্চিত করেছেন যে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো চিঠির বিষয়ে বাংলাদেশ এখনও নয়াদিল্লি থেকে কোনো জবাব পায়নি।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লির ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে জানতে চাইলে এই উপদেষ্টা বলেন, ‘আমিও মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি। আমরা এ বিষয়ে কী করতে পারি?’শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য পাঠানো চিঠির কোনো জবাব পাওয়া গেছে কি না- এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা পুনরুল্লেখ করেন, ‘তাকে ফেরত আনার জন্য ভারতে পাঠানো চিঠির কোনো জবাব আমরা এখনো পাইনি।’

 

ঢাকা গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে তাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট, ছাত্রদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার উৎখাত হয়। এরপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন।