NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভূমিকম্পের সকালে যা করছিলেন মণীষা কৈরালা


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩২ পিএম

ভূমিকম্পের সকালে যা করছিলেন মণীষা কৈরালা

চার দিনের মাথায় আজ (৭ জানুয়ারি) সাত সকালে আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। জানা গেছে, ভূ-কম্পনটির উৎপত্তিস্থল চীনের তিব্বতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। এ ভূমিকম্পে কেঁপেছে ভারত, নেপাল ও চীন। এ সময় নেপালে জন্ম নেওয়া বলিউড অভিনেত্রী মণীষা কৈরালা কি করছেন তা তার অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। ভূমিকম্পের সময় তিনি শরীরচর্চা করছিলেন। এমনটাই জানিয়েছেন ৫৪ বছরের এ অভিনেত্রী।

আজকের ভূমিকম্প তিব্বতে আঘাত হেনেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শিগাতসের এই ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৫৩ জনের, ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত আট লাখ মানুষ। ভূমিকম্পের উৎসস্থল তিব্বতের তিংরি প্রদেশে। এই অঞ্চলটিকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার হিসেবে দেখা হয়।

 

এই মুহূর্তে মণীষা রয়েছেন মাতৃভূমি নেপালে। আজ সকালে কাঠমান্ডুর এক শরীরচর্চা কেন্দ্রে তাকে দেখা যায়। ট্রেড মিলে হাঁটতে হাঁটতে মণীষা একটি ভিডিও করেন। ঘন নীল জ্যাকেট, টুপি আর গোলাপি স্কার্ফে মণীষাকে দেখা গেছে শরীরচর্চা করতে। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও প্রকাশ করে ‘হ্যাশট্যাগ আর্থকোয়েক’ জুড়ে তিনি লিখেছেন, ‘সকালে ভূমিকম্প আমাদের জাগিয়ে দেওয়ার পরে!’

ভূমিকম্পের সকালে যা করছিলেন মণীষা কৈরালা

 

আজ সকাল সকাল ৯টা ৫ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের রাজধানী কাঠমান্ডু। গত কয়েক বছরে নেপালে ভূমিকম্প খুবই স্বাভাবিক একটি ঘটনায় পরিণত হয়েছে। ২০১৫ সালে ৭.৮ তীব্রতার ভূমিকম্পে সে দেশে প্রাণ গিয়েছিল প্রায় ৯ হাজার মানুষের। তারপর থেকে ছোটখাট ভূমিকম্প লেগেই আছে দেশটিতে।

মণীষা কৈরালা নেপাল রাজ পরিবারের সদস্য। ভারতে তার অভিনয় জীবন শুরু হয় ১৯৯১ সালে সুভাষ ঘাইয়ের ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে। ১৯৯৪ সালে বিধু বিনোদ চোপড়ার ‘১৯৪২: আ লাভ স্টোরি’ সিনেমা জনপ্রিয় হওয়ার পর থেকে তাকে আরও পিছু ফিরে তাকাতে হয়নি।

 

 

মনীষা কৈরালার ২০১২ সালে শরীরে ক্যানসার ধরা পড়ে। যদিও দীর্ঘ চিকিৎসার পর এখন বেশ ভালো আছেন এ অভিনেত্রী। বলিউডে আবারও কাজ শুরু করেছেন। ২০২৪ সালে সঞ্জয় লীলা ভানসালীর ‘হীরামন্ডি’তে তার ‘মালিকাজান’ চরিত্রটি দারুণ প্রশংসিত হয়েছে।