NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চিরনিদ্রায় শায়িত প্রবীর মিত্র


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩০ এএম

চিরনিদ্রায় শায়িত প্রবীর মিত্র

এফডিসি ও চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা প্রবীর মিত্র। বিকেল ৩টা ৪০ মিনিটে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে তাকে দুপুরের দিকে শেষ শ্রদ্ধা জানান দীর্ঘদিনে সহকর্মীরা।

প্রয়াত এ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন মিশা সওদাগর, আলমগীর, সুব্রত, বাপ্পী চৌধুরী, মেহেদী প্রমুখ। তাকে আরও শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, ফিল্ম ক্লাবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা।

 

সবার শ্রদ্ধা নিবেদন শেষে এফডিসিতে প্রবীর মিত্রর জানাজা সম্পন্ন হয়। দুপুর পৌনে ২টায় এফডিসি থেকে মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। এরপর সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে সংগীতশিল্পী খুরশীদ আলম, ফুয়াদ নাসের বাবু, অভিনয়শিল্পী খাইরুল আলম সবুজ, মিশা সওদাগরসহ প্রবীর মিত্রের পরিবারের সদস্যরা অংশ নেন।

রোববার (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীর মিত্র। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের ছেলে মিঠুন মিত্র। তার বয়স হয়েছিল ৮১ বছর।

 

প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে—মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে।