NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

উড়ছে রংপুর, ২০৫ রান করেও জিতলো না সিলেট


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ১১:৩০ পিএম

উড়ছে রংপুর, ২০৫ রান করেও জিতলো না সিলেট

ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। সিলেট গিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেও জয়ের দেখা পেলো না স্থানীয় দলটি। হারলেও কথা ছিল; কিন্তু ২০৫ রান করেও হারতে হবে, হয়তো কল্পনাও করেনি আরিফুল হকের দল।

সিলেটের করা ২০৫ রানের বিশাল স্কোর মূলত রংপুর রাইডার্স পাড়ি দিয়েছে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে। ৫৪ বলে সেঞ্চুরি পূরণ করার পর ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন হেলস।

 

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেলস আর সাইফ হাসানের ব্যাটে এক ওভার হাতে রেখেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিলো রংপুর রাইডার্স। ৪ ম্যাচ খেলে সবগুলোতে জয় নুরুল হাসান সোহানের দলের। ৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে তারা।

২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে দলীয় ২ রানের মাথায় আউট হন রংপুরের ওপেনার, তরুণ ব্যাটার আজিজুল হাকিম। তানজিম হাসান সাকিবের বলে রিটার্ন ক্যাচ দেন তিনি।

 

এরপর অ্যালেক্স হেলস আর সাইফ হাসান মিলে সিলেটের বোলারদের নাকের পানি-চোখের পানি এক করে ছাড়েন। ১৮৬ রানের অনবদ্য এক জুটি গড়ে তানজিম হাসান সাকিবের বলেই বিচ্ছিন্ন হন তারা। ৪৯ বলে ৮০ রান করে আউট হন সাইফ হাসান। ৩১ বলে ফিফটি করেছিলেন তিনি। সাইফের ইনিংসি সাজানো ছিল ৩ বাউন্ডারি এবং ৭ ছক্কার সমাহারে।

শেষ দিকে, ১৯তম ওভারের শেষ ২ বলে পরপর ২টি ছক্কা মেরে রংপুরকে জয় এনে দেন হেলস। ৫৬ বলে ১০ চার আর ৭ ছক্কায় ১১৩ রানে অপরাজিত থাকেন এই ইংলিশ ব্যাটার। ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন ইফতিখার আহমেদ। ২ উইকেট নেন তানজিম সাকিব।

 

এর আগে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে সিলেটকে ব্যাট করতে পাঠায় রংপুর রাইডার্স। টস হেরে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও জাকির হাসানের দুটি হাফ সেঞ্চুরি, অ্যারোন জোনস ও জাকের আলি ঝড়ে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করেছিলো সিলেট। ৫৪ রান করেন রনি তালুকদার, ৫০ রান করেন জাকির হাসান। ১৯ বলে ৩৮ রান করেন অ্যারোন জোন্স ও ৫ বলে ২০ রান করেন জাকের আলি।