NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

মালয়েশিয়ায় নারীকে হত্যার অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:১৫ পিএম

মালয়েশিয়ায় নারীকে হত্যার অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার

মালয়েশিয়ায় নারীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে।

সেরডাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এ এ আনবলাগান জানান, মঙ্গলবার (১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে এমইআরএস ৯৯৯ জরুরি নম্বরে একটি ফোন কলের মাধ্যমে রক্তাক্ত অবস্থায় অচেতন এক নারীর মরদেহ উদ্ধারের তথ্য জানানো হয়।

 

তিনি বলেন, ওই নারীকে পুচং এলাকার একটি হোটেলে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নারী ইন্দোনেশিয়ার নাগরিক (৩৯)।

আনবলাগান আরও জানান, শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে সেরডাং জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং সেলাঙ্গর পুলিশ কন্টিনজেন্টের অপরাধ তদন্ত বিভাগের যৌথ অভিযানে মূল সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তি একজন বাংলাদেশি (২৩)। তিনি পুত্রজায়ার প্রেসিন্ট ২০ এলাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত নারী ওই বাংলাদেশি যুবকের পরিচিত ছিলেন। অভিযুক্ত যুবক ঈর্ষার কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছেন।

আনবলাগান বলেন, আদালতের অনুমতিতে তাকে শুক্রবার পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে এবং মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ধারার (হত্যা) অধীনে তদন্ত করা হচ্ছে।

 

এই ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করেছে পুলিশ।