NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

বুমরাহ হাসপাতালে, পান্তর টি-টোয়েন্টি: ১৫ উইকেটের ঘটনাবহুল দিন সিডনি টেস্ট


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৫, ১২:৫৯ এএম

বুমরাহ হাসপাতালে, পান্তর টি-টোয়েন্টি: ১৫ উইকেটের ঘটনাবহুল দিন  সিডনি টেস্ট

সিডনি টেস্টে লাঞ্চের পর মাত্র এক ওভার বোলিং করেছিলেন জাসপ্রিত বুমরাহ। এরপরই বিরাট কোহলির সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন রোহিত শর্মার বদলে ভারতকে নেতৃত্ব দেওয়া এই পেসার।

বুমরাহ কী ধরনের চোটে পড়েছেন, সেটি এখনও জানা যায়নি। তবে চোটে পড়ার পর মাঠ ছেড়ে সরাসরি তিনি গেছেন হাসপাতালে, সেখানে স্ক্যান করা হবে ভারতীয় দলপতির।

 

সিডনি টেস্টের ঘটনাবহুল দ্বিতীয় দিন দুই দল মিলিয়ে উইকেট পড়েছে মোট ১৫টি। ১ উইকেটে ৯ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া ১৮১ রানে অলআউট হয়ে যায়। অভিষিক্ত বিউ ওয়েবস্টার খেলেন দলের সর্বোচ্চ ৫৭ রানের ইনিংসটি।

প্রথম ইনিংসে ১৮৫ করেও ৪ রানের লিড পায় ভারত। জবাবে ৬ উইকেটে ১৪১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। এখন তাদের লিড ১৪৫ রানের। রবীন্দ্র জাদেজা ৮ আর ওয়াশিংটন সুন্দর ৬ রান নিয়ে অপরাজিত আছেন।

 

স্কট বোল্যান্ডের তোপে ৭৮ রানেই ৪ উইকেট হারায় ভারত। বোল্যান্ড সরাসরি বোল্ড করেন যশস্বী জয়সওয়াল (২২) আর লোকেশ রাহুলকে (১৩)। আরও একবার অসি পেসারের বলে স্লিপে ক্যাচ হন বিরাট কোহলি (৬)। শুভমান গিলকে (১৩) তুলে নেন অভিষিক্ত বিউ ওয়েবস্টার।

এরপর রিশাভ পান্তের ঝড়। টি-টোয়েন্টি অসি বোলারদের ওপর চড়াও হয়ে ৩৩ বলে ৬ চার আর ৪ ছক্কায় ৬১ রান করে ভারতীয় উইকেটরক্ষক।

 

বোল্যান্ড ৪২ রানে এখন পর্যন্ত নিয়েছেন ৪টি উইকেট। প্রথম ইনিংসেও ৪ উইকেট শিকার করেছিলেন এই পেসার।

জিবি নিউজ24ডেস্ক//