NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

ভিনির লাল কার্ড, বেলিংহ্যামের পেনাল্টি মিস-তবু জিতলো রিয়াল


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৫, ০৯:১৯ এএম

ভিনির লাল কার্ড, বেলিংহ্যামের পেনাল্টি মিস-তবু জিতলো রিয়াল

মাথা গরম করে আরও একবার শিরোনাম হলেন ভিনিসিয়ুস জুনিয়র। দেখলেন লাল কার্ড। পেনাল্টি মিস করলেন জুড বেলিংহ্যাম। তবে ঘটনাবহুল ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

 

ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে হুগো দুরো প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে একের পর এক উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। জুড বেলিংহ্যাম পেনাল্টি মিস করেন, বল পোস্টে লাগে এবং কিলিয়ান এমবাপ্পের একটি গোল অফসাইডের কারণে বাতিল করা হয়।

ভিনিসিয়ুস ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কিকে আঘাত করার জন্য ৭৯তম মিনিটে লাল কার্ড দেখেন। পরে বদলি খেলোয়াড় লুকা মদ্রিচ ৮৫তম মিনিটে রিয়াল মাদ্রিদের সমতা ফেরান এবং বেলিংহ্যাম অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করেন।

 

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা, যদিও রিয়াল একটি ম্যাচ বেশি খেলেছে।

 

মাথা গরম করে লাল কার্ড দেখা ভিনিসিয়ুস জুনিয়র অবশ্য ম্যাচের পর ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্রাজিলিয়ান তারকা লিখেছেন, 'দুঃখিত এবং ধন্যবাদ দল!'