NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিয়ে করলেন গায়ক-অভিনেতা তাহসান খান


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৫, ১০:৫০ এএম

বিয়ে করলেন গায়ক-অভিনেতা তাহসান খান

নতুন বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই। তবে কোনোরকম গুজন ছাড়াই তার বিয়ের খবর জানতে পেরে বেশ অবাকই হয়েছেন ভক্তরা।

 

এছাড়াও শনিবার সকাল থেকেই সমাজমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। বিশেষ করে, রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা।

সামাজিক মাধ্যমে তাদের নতুন জীবনের পথচলায় শুভকামনা জানাচ্ছেন ভক্তরা।

কেউ কেউ বলছেন, অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল।

 

তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন, রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন।

তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান।

 

ুি

এক দশকেরও বেশি সময় ধরে রোজা আহমেদ বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

অন্যদিকে তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন দীর্ঘদিন ধরে। এর আগে প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা।

এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।