NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১০:৫৫ পিএম

খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর গুলশানের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। তিনি প্রায় ৪০ মিনিটের মতো সেখানে অবস্থান করেন।


 

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আজ রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন সেনাপ্রধান।

তিনি দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আসেন।

 

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর সেনাপ্রধানকে স্বাগত জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণীও ছিলেন।