NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

দর্শকদের ক্ষোভের মুখে টিকিট বুথ বাড়ালো বিসিবি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:০৯ এএম

দর্শকদের ক্ষোভের মুখে টিকিট বুথ বাড়ালো বিসিবি

বিপিএলের একাদশতম আসরের প্রথম দিন ঘটে গেছে অপ্রীতিকর ঘটনা। টিকিট কিনতে গিয়ে দুর্ভোগে পড়া দর্শকরা ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামের একটি গেট ভেঙে ফেলেন। অনেকে স্টেডিয়ামের প্রবেশদ্বারে বিক্ষোভও করেছেন। তাদের অভিযোগ, ব্যাংক ও বুথে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি।

দর্শকদের এই ভোগান্তির কথা চিন্তা করে টিকিট বুথ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি মিরপুর ১২-এর সিটি ক্লাব গ্রাউন্ডের পাশে একটি অতিরিক্ত টিকিট বুথ স্থাপন করা হয়েছে।

 

এখন থেকে দর্শকরা নিম্নলিখিত স্থানগুলো থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন:

১. জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর ১০ (এসবিএনসিএস ইনডোর ট্রেনিং সেন্টারের পাশে)

২. সিটি ক্লাব গ্রাউন্ড, মিরপুর ১২

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উভয় টিকিট বুথ সকাল ৮টা থেকে খোলা থাকবে। তবে আজ ব্যাংক বন্ধ থাকবে বলে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট পাওয়া যাবে না।

 

আজ বছরের শেষ দিন বিপিএলে মুখোমুখি হবে খুলনা টাইগার্স–চিটাগং কিংস এবং রংপুর রাইডার্স–সিলেট স্ট্রাইকার্স। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে দুটি ম্যাচেরই শুরুর সময় দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। খুলনা–চিটাগং ম্যাচ দুপুর ১২টায় ও রংপুর–সিলেট ম্যাচ বিকেল ৫টায় শুরু হবে।